কালকিনিতে ডোবায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০২:১৭ পিএম

মাদারীপুরের জেলার কালকিনি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে কালকিনি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনি পৌরসভা ৩ নং ওয়ার্ডে শিকারমঙ্গল এলাকার রাস্তার পাশে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, দুপুরে খবর পেয়ে আমরা ডোবা থেকে একটি লাশ উদ্ধার করেছি, তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুরে সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত