কাঁটাতারের বেড়াতেও দমেনি দুই বাংলার মানুষ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:১৫ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দুই বাংলার মানুষের মিলনমেলায় পরিণত হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নবীনগর সীমান্তের সাব পিলার এস-১১-এর নো ম্যান্স ল্যান্ডে দিনব্যাপী এই মেলা চলে। এ সময় দুই বাংলার মানুষের মেলবন্ধনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ ও ভারতের দূরদূরান্ত থেকে আসা শত শত মানুষ সেখানে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন ও কুশল বিনিময় করেন। একে অপরকে বিভিন্ন উপহারসামগ্রী দেন।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে প্রতি বছরই কালীপূজা উপলক্ষে এই সীমান্তে দুই বাংলার মানুষ মিলনমেলায় মিলিত হন। পাসপোর্ট করতে সামর্থ্যহীন লোকজন অপেক্ষা করেন এই দিনটির জন্য। বাংলাদেশের লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলো ও ভারতের কুচবিহারসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন স্থান থেকে বাংলা ভাষাভাষীরা এখানে মিলিত হন।

এদিন সকাল থেকেই দু’দেশের সনাতন ধর্মাবলম্বী ছাড়া মুসলমানরাও আত্মীয়স্বজনদের একনজর দেখার জন্য ভারতীয় কাঁটাতারের বেড়ার দু’পাশে ভিড় জমাতে থাকেন। এ সময় উভয় দেশের লোকজন তাদের আপনজনদের দেখে আবেগাপ্লyত হয়ে পড়েন ও কুশল বিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত