কূটনীতিকদের নিয়ে ফখরুলের নৈশভোজ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০১:৩৪ এএম

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে নিয়ে রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে নৈশভোজ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার রাতের ওই নৈশভোজে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা দেশ রূপান্তরকে বলেন, নৈশভোজের সময় সমসাময়িক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। মাঝেমধ্যে আমরা এভাবে বিদেশি বন্ধুদের সঙ্গে বসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত