পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন যশোরের পুলিশ সুপার মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হোসেন খান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
×
