ম্যানিলা বিমানবন্দরে ১৪ দিন আটকা মিস ইরান

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১২:৩১ পিএম

ইরানের সাবেক বিউটিকুইন বাহারে জারে বাহারি প্রায় ১৪ দিন ধরে ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে ‘আটক’ অবস্থায় আছেন। ইরানে ফিরে গেলে তাকে মেরে ফেলা হবে বলে আশঙ্কা করছেন তিনি।

ফিলিপাইন সরকার বলছে, ইন্টারপোল থেকে বাহারিকে গ্রেপ্তার করতে অনুরোধ জানানো হয়েছে। কোন দেশের আবেদনে পুলিশদের আন্তর্জাতিক সংস্থা এই অনুরোধ জানিয়েছে তা স্পষ্ট করেনি দেশটি।

বাহারি সিএনএনকে জানিয়েছেন, ইরানের কারণে এটি করা হয়েছে।

‘আমি ২০১৪ সাল থেকে ফিলিপাইনে আছি। তখন থেকে আর ইরানে ফিরে যাইনি। সে দেশে না গেলে কীভাবে আমার বিরুদ্ধে অপরাধের মামলা হল।’

বাহারি জানিয়েছেন, দুই সপ্তাহ আগে দুবাই থেকে ফেরার পর বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়।

বাহারি বলেন, ‘আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। আমাকে ইরানে সরকারবিরোধী আখ্যা দেওয়া হয়েছে। মেয়েদের সচেতন করতে চাওয়ায় আমাকে তাদের পছন্দ না। আমি বোঝাতে চেয়েছি মেয়েরা কারো হাতের খেলনা না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত