কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ও ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত সব ছাত্রছাত্রীকে এই সমাবর্তনে সনদ দেওয়া হবে। আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে (িিি.পড়ঁ-পড়হাড়পধঃরড়হ.পড়স) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৬৩-০৬১৬২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাবর্তন আয়োজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।
২০২০ সালের ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
