গুরুতর অসুস্থ খোকা, দোয়া চেয়েছেন ছেলে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৩:২৯ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেমোরিয়াল শেস্নায়ান ক্যাথেরিং ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন মঙ্গলবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়ে বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, ক্যানসারের রোগী তার বাবা দীর্ঘ ৫ বছর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। এরই মধ্যে গত ১৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শ্বাসনালিতে টিউমার ধরা পড়ে। ২৭ অক্টোবর টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে ইশরাক অনুরোধ করেন, আপনারা আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত