জীবনে যা চাইবেন তাই পাবেন এমনটি নয়। তবে সেজন্য চেষ্টা না করে থাকাটাও উচিত নয়। আপনি চাইলে সবই অর্জন করতে পারবেন। তবে আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম। লিখেছেন নাবিলা বুশরা
প্রতিশ্রুতিতে লক্ষ রাখুন, প্রেরণায় নয় : নিজ লক্ষ্যের প্রতি আপনি কতটা অবিচল? আপনার জন্য কতটা জরুরি এবং তার জন্য আপনি কী কী করতে পারেন সেই বিষয়গুলো আগে খুঁজে বের করুন। এ ব্যাপারগুলোতে আপনি নিজে প্রতিশ্রুতিবদ্ধ হলে প্রেরণা আপনাআপনি আপনার কাছে চলে আসবে।
জ্ঞান অর্জন করুন : যদি আপনি অনুসন্ধান, উন্নতি, আবিষ্কার আর গবেষণার ওপর বেশি নজর দেন তবে দেখবেন এক সময় প্রেরণা তার জায়গা ঠিকই খুঁজে নিয়েছে। কিন্তু শুধু কাজ শেষে তার ফলাফলের ওপরেই যদি আপনার আগ্রহ বেশি থাকে তবে তা এক সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ লক্ষ রাখুন নিজের যাত্রার দিকে, শুধু গন্তব্যের দিকে নয়।
কাজ যেন আনন্দের হয় : যে কাজটিই আপনি করছেন তা যেন আনন্দের সঙ্গে করা হয় সেদিকে লক্ষ রাখবেন। কাজের ভেতরে খুব বেশি সিরিয়াস ভাব চলে এলে তখন ভার মনে হতে পারে। আপনি ডুবে যেতে পারেন হতাশায়।
কল্পনাশক্তিকে কাজে লাগান : আপনার সব নেতিবাচক চিন্তাকে আপনি চাইলেই আপনার ভালো ভাবনা দিয়েই দূর করে দিতে পারেন। যখন আপনার সঙ্গে ভালো কিছু হচ্ছে তখন আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করছেন। খারাপ অভিজ্ঞতা হলেই ভেঙে পড়ছেন। এমনটা যেন না হয়। ভালো সময়ের অভিজ্ঞতা জমিয়ে রাখুন। খারাপ সময়ে সেগুলো বারবার ভাববেন। দেখবেন খারাপ লাগাটুকুও কেটে গেছে দ্রুত।
নিজের কাছে ভালো হওয়া বন্ধ করুন : প্রেরণা হচ্ছে কাজ আর সেই কাজ এনে দেয় ফলাফল। কখনো কখনো আপনি যা চাচ্ছেন তা নাও পেতে পারেন। আর তখনই আপনি নিজের কাছে নিজেকে ভালো ভাবতে শুরু করেন আর সকল কঠিন অবস্থা থেকে নিজেকে দূরে রাখেন। আপনি অপেক্ষা করেন সঠিক সময়ের, সুযোগের। কিন্তু সেই সুযোগ যদি কখনো না আসে? এই অবস্থা থেকে বের হয়ে নিজেকে চ্যালেঞ্জ করতে শিখুন। যা করতে আপনি ভয় পাচ্ছিলেন সেই কাজটিই আগে করুন।
