খালেদা জিয়ার দুর্নীতির কথা গোপন করে তার স্বাস্থ¨ খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ¨ নিয়েই আবর্তিত ও বরাবরই তারা এ নিয়ে অপরাজনীতি করে আসছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘তাদের (বিএনপির) কি খালেদা জিয়ার আর্থ্রাইটিসের ব¨থা অর্থাৎ পুরনো স্বাস্থ¨ সমস¨া ছাড়া আর কোনো ইস¨ নেই? বেগম জিয়া যে দুর্নীতির দায়ে ১০ বছর দণ্ডপ্রাপ্ত আসামি, সেটি গোপন করার চেষ্টা করে তার স্বাস্থ্য খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত। এটি তাদের রাজনৈতিক দৈন্যেরই পরিচয়।’
দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কি না– সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ অভিযান যে অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রী তা গতকাল (মঙ্গলবার) বলেছেন। আমার মনে হয় না, এ ব্যাপারে আমার বাড়তি কিছু বলার প্রয়োজন আছে।’
ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তি প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি ক্রীড়াঙ্গনের, সেখানেই থাক। তবে আমার ব¨ক্তিগত অনুভূতি হচ্ছে, সাকিবের শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে।’
এ বৈঠকে প্রচার উপকমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রচার উপকমিটির উপসম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
