স্কুলছাত্র হত্যার ঘটনায় আসামি কারাগারে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৯:৩৬ পিএম

মাদারীপুরে ৯ম শ্রেণির ছাত্র সোহান শেখকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর মডেল থানায় নিহতের বাবা হাবিবুর রহমান শেখ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় নিহত সোহানের বন্ধু সোহান ফকিরকে (১৮) প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করা হয়।

আসামিদের  বিকেলে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত স্কুলছাত্র সোহান শেখ (১৫) রাজৈরের তেলিকান্দি এলাকার হাবিবুর রহমান শেখের ছেলে এবং ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

গত মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় সোহান। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের লোকজন একাধিকবার সোহানের মুঠোফোনে কল দিয়ে না পেলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহানদের মাদারীপুর শহরের ভূইয়াবাড়ী সংলগ্ন ভাড়া বাসার ঘরের পাশে এনায়েত হোসেনের মালিকানাধীন তিন তলা একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে গুরুতর অবস্থায় সোহানকে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর মডেল থানায় নিহতের বাবা হাবিবুর রহমান শেখ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় নিহত সোহানের বন্ধু সোহান ফকিরকে (১৮) প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত