চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমিকার বিয়ে ঠেকাতে মেহেদি অনুষ্ঠান থেকে বরকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুরে মুক্তিযোদ্ধা আবদুল ওহাব মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক হাবিবুল (২০), নবী (১৮) ও আরফাত (২০) তিনজনই উপজেলার পাইন্দং এলাকার বাসিন্দা।
ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, হাবিবুল তার প্রেমিকার বিয়ে ঠেকাতে কয়েকজন বন্ধুসহ এই অপহরণকা- ঘটানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
