চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী

ব্যাংকঋণ পরিশোধে নারীরা এগিয়ে

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০২:০৮ এএম

ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে আছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তারা ভূমিকা রাখছেন। তারা এখন সব ক্ষেত্রে এগিয়ে আছেন। লেনদেনের ক্ষেত্রে তারা অত্যন্ত স্বচ্ছ।’
 
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে উইমেন চেম্বারের মাসব্যাপী ১৩তম ইন্টারন্যাশনাল উইমেনস এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করবে। এতে বন্দরের রাজস্ব আয়ের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ইরান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, বাহরাইন, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উদ্যোক্তারা এ মেলায় অংশ গ্রহণ করছেন। মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে রিপাবলিক অব ইন্দোনেশিয়া। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত