পানাম নগরী সংস্কার

দায়িত্ব নিতে আগ্রহী ইয়াংওয়ান করপোরেশন

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

ঐতিহাসিক পানাম নগরী সংস্কারের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে কোরিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান করপোরেশন। গতকাল শনিবার পানাম নগরী পরিদর্শনে এসে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও কোরিয়া ইপিজেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাং এই আগ্রহের কথা জানান।

এর আগে কিহাক সোনারগাঁ জাদুঘরের ঐতিহ্যবাহী বড় সর্দারবাড়ির সংস্কারকাজ পরিদর্শনে যান। এ সময় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সংস্কারের মাধ্যমে এর আদি রূপ ফিরিয়ে এনেছি।

তার সঙ্গে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত জাহাঙ্গীর সাদাত, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমদুল্লাহ, গবেষক ড. সাইদ এম আহম্মদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক রাখি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বড় সর্দারবাড়ির আদিরূপ ফিরিয়ে আনতে ইয়াংওয়ান করপোরেশন ২০১২ সালের ৩ জানুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত