আইইবি কুমিল্লা কেন্দ্রের ২৪তম সম্মেলন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০১:১৮ এএম

দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের ২৪তম দুই দিনব্যাপী সম্মেলন কুমিল্লা টাউন হলে শুরু হয়েছে। প্রথম দিন গত শুক্রবার সন্ধ্যায় সেমিনার, আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান হয়।

দ্বিতীয় দিন গতকাল শনিবার সকালে ক্রস বর্ডার পাওয়ার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট শীর্ষক সেমিনার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা (সদর-৬) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। আইইবি কুমিল্লা সেন্টারের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইবি কুমিল্লা সেন্টারের সম্পাদক রহমতউল্লাহ কবীর। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিসি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার কে এম সালজার হোসেন। অতিথি ছিলেন শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোনাজ আহমেদ নূর, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান রেখা দেশরাজু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত