এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৯:২৯ পিএম

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। এসপি হারুনকে ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে, পুলিশের পক্ষ থেকে বদলির কোনো কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি।

এর আগে এসপি হারুন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। তারও আগে তিনি গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত