সিলেট-ঢাকা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা নিয়ে ফেসবুক লাইভে প্রতিবাদ জানানোর পর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভিডিওটি বিকৃত করা হয়েছে।
শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের পথ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য ধরা পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এর প্রতিবাদ জানান ব্যারিস্টার সুমন।
এরপর তার ভিডিওটি কেটে সড়ক থেকে পিলার তোলার দৃশ্য রিওয়াইনড করে দেখানো হয়। যাতে মনে হয় ব্যারিস্টার সুমন ও সহযোগীরা ওই পিলার পাশ থেকে টেনে এনে রাস্তায় ফেলছেন।
তবে একটু খেয়াল করলেই দেখা যায়, এ সময় একটি বাস পেছন দিকে চলছে।
ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়। তবে অনেকেই এ ভিডিওর ত্রুটি ধরিয়ে দেন ফেসবুকে।
শুক্রবার লাইভে ব্যারিস্টার সুমন বলেন, সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউনিয়ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হয়েছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিষয়টি বিদ্যুৎ বিভাগের চরম গাফলতি হিসেবে সবাই দেখলেও কেউ এর প্রতিবাদ বা প্রতিকার করেননি।
লাইভে তিনি ওসমানীনগর নেতাদের ও প্রশাসনসহ পল্লি বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করেন। যাতে ভবিষ্যতে এমন কাণ্ডজ্ঞানহীন কাজ না করেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এসময় তিনি স্থানীয় কিছু যুবককে সঙ্গে নিয়ে সড়কে থাকা খুঁটি সরিয়ে দেন।
বিকৃত ভিডিও-
ব্যারিস্টার সুমনের ভিডিও-
