কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০১:০২ এএম

কুষ্টিয়ার মিরপুরে মহিরউদ্দিন নামে এক কৃষককে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই দণ্ড দেন। দণ্ডিত আবদুল মান্নান (৬৮) উপজেলার কেউপুর গ্রামের প্রয়াত আতাবুদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুন বেলা সাড়ে ৩টায় ছাগলের গাছ খাওয়ার জেরে মহিরউদ্দিনের বাড়িতে হামলা করেন মান্নান। ওই সময় রড দিয়ে মহিরউদ্দিনের মাথায় আঘাত করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় মহিরউদ্দিনকে হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মামা সামসুদ্দিন বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত