কেরানীগঞ্জে আরিফুল ইসলাম (৩৩) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে কালিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, গ্রেপ্তার আসামি বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় চাঁদাবাজি করেন। বখাটে মেয়েদের ব্যবহার করে সাধারণ জনগণকে ফাঁসানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
আরিফুর রহমানের বাবার নাম লুৎফর রহমান, কালিগঞ্জ নয়াবাড়ীর স্থানীয় হওয়ায় তিনি এলাকায় অনেকটা প্রভাব বিস্তার করতেন।
এ সময় তার সঙ্গে থাকা একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
