পোশাক খাতের শ্রমিকদের ডিজিটাল পদ্ধতিতে মজুরি দেওয়ায় বিশ^ব্যাংক প্রশংসা করেছে বলে জানিয়েছে মোবাইলভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
গতকাল আশুলিয়ায় নিউএজ গ্রুপের কারখানা পরিদর্শনকালে সংস্থাটির নির্বাহী পরিচালক প্যাট্রিজিও প্যাগানো বলেন, আগে কারখানাগুলো নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে বেতন দিত, এখন ডিজিটাল পদ্ধতিতে দিচ্ছে। এটি কর্মী ও মালিক সবার জন্য সুবিধাজনক।
বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, নারী শ্রমিকনির্ভর পোশাক খাতে ডিজিটাল পদ্ধতিতে বেতন বিতরণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখবে। এ সময় নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
