খাগড়াছড়ি উপজেলা আ.লীগ

সঞ্জীব সভাপতি বিশ্বজিৎ সম্পাদক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:২৫ এএম

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সঞ্জীব ত্রিপুরা সভাপতি এবং বিশ্বজিৎ রায় দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের টাউন হলের সামনে সম্মেলন শুরু হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশনেত্রী যেভাবে নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছেন তারই ধারাবাহিকতা অনুসরণ করতে হবে। যাতে করে দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারি। কাউন্সিল শেষে নতুন কমিটিকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত