আড়াইহাজারে স্ত্রীর কান্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:২৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইসলাম নৈকাহন এলাকার আবদুল রউফ মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভা বাজারে একটি টেইলারে শ্রমিক এবং পাশাপাশি পিকিং সুপার মার্কেট মসজিদে ইমামতি করতেন। ঘটনার পর স্ত্রী ছনিয়া আক্তার (২৮) বাড়ি থেকে পালিয়ে গেছেন। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির লস্করদী এলাকার আবদুল মান্নানের মেয়ে।

আহতের মা জানান, তার পুত্রবধূর সঙ্গে ছেলের নানা বিষয় নিয়ে বিরোধ ছিল। প্রায় সময় স্ত্রী তার ছেলেকে মারধর করত। গতকাল সোমবার ভোরে ফজরের নামাজ শেষে ইসলাম ঘুমাতে গেলে ছনিয়া এ কাণ্ড ঘটায়। 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত