ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের জামিরদিয়া এলাকায় সোহেল মডেল স্কুলের সামনে কাউন্সিলরদের উপস্থিতিতে প্রথমে আগের তিন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য প্রার্থী আহ্বান করা হয়।
পরে আলমাস উদ্দিন মন্ডলকে সভাপতি ও মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করে ৪ নম্বর ওয়ার্ড, আবুল হাশেম ঢালীকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডে রুবেল সরকারকে সভাপতি ও আজিজুল হক মিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অনুমোদন দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার এবং তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়।
সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কমিটি তিনটির অনুমোদন দেওয়া হয়।
