কুমিল্লায় নারীকে গলা কেটে হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০২:৫১ পিএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের হাতীগাড়া  গ্রামে শানু বেগম (৫০) নামে এক গৃহবধূর গলাকাট মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ ঘরে শানু বেগমকে  হত্যা করা হয়ছে বলে ধারণা করছে পুলিশ।

শানু বেগম হাতিগাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ২ ছেলে ও দুই মেয়ের জননী। তার বড় ছেলে সৌদি প্রবাসী।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই বাড়ির প্রতিবেশী মৃত রহমান মিয়ার মাদকাসক্ত ছেলে দেলোয়ার হোসেনকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে শানু বেগমের চিৎকারে বাড়ির পাশের লোকজন আসলে নিহতের ঘর থেকে আটক দেলোয়ার হোসেনকে পালিয়ে যেতে দেখে তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ভোরেই মরদেহ উদ্ধার করে কুমিলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।

১নং কালীরবাজার ইউপি চেয়ারম্যান হাজী সেকান্দর আলী জানান, জায়গা-জমি নিয়ে শানু বেগমের সঙ্গে বিরোধ ছিল পার্শ্ববর্তী আটক দেলোয়ার হোসেনের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত