রাবিতে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১১:০১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

সভায় নাসিম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচারের রায়ে বলা হয়েছে একজন চারজনকে হত্যা করেছে। কিন্তু একজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। এর সঙ্গে একটি বিশাল চক্র রয়েছে। বর্তমান আইনমন্ত্রীকে অনুরোধ করব কমিশন গঠন করে এ হত্যাকাÐের সঙ্গে জড়িত চক্রকে উদঘাটন করুন।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক না থাকুক আমরা জয় বাংলার সঙ্গে থাকব। আমরা জাতীয় চার নেতার সন্তান। আমরা কখনো আদর্শের সঙ্গে বেইমানি করতে পারি না। অনুষ্ঠানে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত