সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৮:৫০ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শেখ সাব্বির আহম্মেদ (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় ফৌজদারহাট ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে আনোয়ার হোসেন নামের অপর এক সেনা সদস্য আহত হয়। নিহত সেনা সদস্য খুলনা জেলার ফুলতল শিরোমনি গ্রামের পশ্চিম পাড়ার শেখ জামিল আহমদের ছেলে। তিনি ভাটিয়ারীতে কর্মরত ছিলেন।

সীতাকুন্ডের ট্রাফিক পরিদর্শক রফিক আহমেদ মজুমদার জানান, সাব্বির আহমেদ ও আনোয়ার হোসেন চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল ভাটিয়ারী যাচ্ছিলেন।

রাত ১০টার দিকে ফৌজদারহাট পৌঁছালে তাদের মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ট্রাফিক পুলিশ লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত