ম্যাজিস্ট্রেট দেখে বিয়ের আসর থেকে পালিয়েছেন বরযাত্রীরা। গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে।
খাওয়া-দাওয়া শেষে বরযাত্রীরা কনেকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাহিদ হাসান খান পুলিশ নিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করতে ঘটনাস্থলে গেলে দৌড়ে পালিয়ে যায় বরযাত্রীরা।
নাহিদ হাসান খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ফোনে ধারাবারিষার মুন্সিপাড়ায় একটি বাল্যবিয়ের খবর পেয়ে বিয়েটি বন্ধ করা হয়। মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
