গৃহবধূকে গলা কেটে হত্যা

পঞ্চগড়ে স্বামী ও শাশুড়ির রিমান্ড

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১১:৩০ পিএম

পঞ্চগড়ে কল্পনা আক্তারকে (২৫) গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া তার স্বামী ও শাশুড়ির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত রবিবার সকালে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সোমবার বিকেলে ওই গৃহবধূর স্বামী মনিরুজ্জামান মনির, শ্বশুর আবদুল জলিল ও শাশুড়ি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানা পুলিশের উপপরিদর্শক শাহীনুজ্জামান পঞ্চগড় সদর আমলি আদালতে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ির সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত