কুষ্টিয়ায় ভায়রা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৩:১৩ পিএম

কুষ্টিয়া মিরপুরে থানার চাঞ্চল্যকর ভায়রা (স্ত্রীর বোন জামাই)কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে লালন গাজী ( ৩৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লালন গাজী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ মার্চ বেলা পৌনে ১২টায় মিরপুর খন্দরবাড়িয়া পৌর পশুহাটের পানজাবারে চা-পান দোকানদার চেনি মোল্লা পান কেনার সময় লালন গাজী পূর্ব শত্রুতার জেরে চেনি মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা আহত চেনি মোল্লাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ আগস্ট আসামি লালন গাজীর বিরুদ্ধে দ:বি:৩০২ ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার চাঞ্চল্যকর হাতুড়ি পেটায় নিজ ভায়রাকে হত্যার দায়ে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামি লালন গাজীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত