কুষ্টিয়ার মিরপুর থানার চাঞ্চল্যকর ভায়রাকে (স্ত্রীর বোন জামাই) হাতুড়ি মেরে হত্যার দায়ে লালন গাজী (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লালন মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ মার্চ বেলা পৌনে ১২টায় মিরপুর খন্দরবাড়িয়া পৌর পশুরহাটের পানবাজারে চা-পান দোকানদার চেনি মোল্লা পান কেনার সময় আসামি লালন গাজী পূর্ব থেকে সৃষ্ট দাম্পত্য কলহের জেরে আক্রোশবশত চেনি মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত চেনি মোল্লাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
