এমপিও নীতিমালা সংশোধন করে নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ ও অনার্স কোর্সের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে বাকশিস জেলা সভাপতি ও বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু বলেন, আমরা চাই সরকার সবার আগে শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিক। যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্য যেগুলোকে এমপিওভুক্তি করুক।’
