পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মো. আবদুল হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হয়।
আলোচনায় অংশ নেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরিফ হোসেন, সাধারণ সদস্য আবু সালেক, আকতারুন নাহার সাকী প্রমুখ। সভায় ২০২০-২২ মেয়াদের জন্য অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিককে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবং সরকারি কেঁŠসুলি আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়। আগামী চার মাসের মধ্যে এই কমিটি নির্বাচন আয়োজন করবে।
