৩ দিনব্যাপী ঢাকা গেস্নাবাল ডায়ালগ শুরু কাল

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:৩৭ এএম

শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঢাকা গেস্নাবাল ডায়ালগ। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভৌগোলিক, রাজনৈতিক উন্নয়ন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এ আয়োজনে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ ডায়ালগের আয়োজন করছে।

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশ থেকে প্রায় ১৫০ জন এতে অংশ নেবেন বলে আশা করছে আয়োজক কমিটি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া এ ডায়ালগ চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

ডায়ালগে বিভিন্ন পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধব, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, ওআরএফের সভাপতি সমীর সরণ প্রমুখ বক্তব্য রাখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত