ঘূর্ণিঝড় বুলবুল: মাদারীপুরে ২ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত, নিহত ২

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৮:১৮ পিএম

মাদারীপুরের চারটি উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রায় দুই হাজার বায়ান্নটি কাঁচা ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। এই সময় ৩ হাজার হেক্টর জমির ধান, সবজি, রবিশস্যসহ ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

ঝড়ের সময় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকায় বসত ঘরের ওপর গাছ পড়ে সালেহা বেগম (৪০) ও কালকিনি উপজলার কয়ারিয়ায় গাছের নিচে চাপা পড়ে হেলাল উদ্দিন জমাদার (৫০) মারা গেছে। আহত হয়েছে ৯ জন।  

কালকিনি উপজেলায় বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৩৮০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ছোটচর কয়ারিয়া রাতে গাছের নিচে চাপা পড়ে হেলাল উদ্দিন জমাদার ৫০।

রাজৈর উপজেলায় প্রায় ১৪৭ ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫৫ হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এই সময় ৯ জন আহত হয়েছে।

শিবচর উপজেলায় ঝড়ে পায় ৫৫ ঘরবাড়ি ভেঙে গেছে। ৮৭৭ হেক্টর কৃষি জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

ঝড়ে ক্ষতিগ্রস্ত রুবি বেগম নামের এক মহিলা জানান, ঝড়ে এলাকার বেশিরভাগ বাড়ি ও  গাছপালা ভেঙে গেছে। আমাদের একটি ঘর ভেঙে পড়েছে। অনেক গাছপালা ভেঙে গেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।  

মিনি বেগম নামের এক মহিলা জানান, ঝড়ে আমাদের গ্রামের অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছ ভেঙে গেছে। কৃষি ফসলের অনেক ক্ষতি হয়েছে।   

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুরের চারটি উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই জন মারা গেছে, তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দিয়েছি। ক্ষতিগ্রস্তদের মাঝে পূর্বের বরাদ্দের কিছু টিন ও ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত