বিডিইউতে অভিভাবক উপাচার্য মতবিনিয়ম

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১১:১৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুনজ আহমেদ নূর। গত শনিবার গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রদত্ত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। অভিভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় ডিজিটাল বাংলাদেশ-এর রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হোস্টেল, সার্বিক নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, উন্নতমানের লাইব্রেরি প্রতিষ্ঠার বিষয়ে উপাচার্যের কাছে আহ্বান জানান।

ড. মুনজ আহমেদ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ভিত্তিতে হোস্টেলের কাজ শুরু হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে কালিয়াকৈর থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবার বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক সব ধরনের সহায়তা দিচ্ছেন বলেও জানান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত