দয়া করে ইসলামি জঙ্গিবাদ বলবেন না : তথ্যমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১২:৫৯ এএম

ইসলাম জঙ্গিবাদের কথা বলে না। ফলে ইসলামি জঙ্গিবাদ না বলতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, আজ বলা হয় ইসলামই জঙ্গি। জঙ্গি বলেন কিন্তু দয়া করে ইসলামি জঙ্গি বলবেন না। বিশ্ব সভায় যখন আন্তর্জাতিক কোনো সম্মেলন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এর প্রতিবাদ করেছেন।

গত রবিবার গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারিয়া আয়োজিত এ অনুষ্ঠানে সৈয়দ সহিদ উদ্দীন আহমদের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুও বক্তব্য দেন।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ শাহজাদা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ বলেন, নবির আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে হক ও ইনসাফ কায়েমের মধ্যে মানুষের মাঝে ভেদাভেদ দূর করতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে দীনের দাওয়াতি কার্যক্রমের প্রতি অনুগত হতে হবে যেন সমাজ থেকে বিভিন্ন অনাচার ও বেহায়াপনা দূর হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত