গাজীপুরে তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:৪৮ এএম

নাগরিকদের তথ্যসেবা নিশ্চিত করতে এবং অবাধ তথ্যপ্রবাহের লক্ষে¨ সারা দেশে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ৬ তলাবিশিষ্ট এই কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের গাছা এলাকার আঞ্চলিক কেন্দ্রে ডিজিটালাইজড তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৮টি জেলায় এই ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে এর জন্য প্রাথমিক আলোচনা ও বাজেটও নির্ধারণ করা হয়েছে।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাঠ পর্যায়ে প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিত করা হবে। আর এজন্য জনপ্রতিনিধি হিসেবে আমাদের করণীয় সবই করা হবে। এই সেবা চালু হলে নাগরিকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঘরে বসে তাদের কর পরিশোধ করতে পারবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত