সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:১০ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার সংলগ্ন আচিনতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অমিত দেবনাথ (৫২)। তিনি তালা উপজেলার খলিষখালি গ্রামের জগেন্দ্র দেবনাথের ছেলে। পেশায় তিনি একজন বই ব্যবসায়ী।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, অমিত দেবনাথ সকালে খলিষখালি থেকে ভাড়ায় মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটা বাজার সংলগ্ন আচিনতলা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি নছিমন তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত