খাদ্য নিয়ন্ত্রক ও চেয়ারম্যানসহ ৬ জন জেলে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৪৬ পিএম

পাঁচটি প্রকল্পের মাধ্যমে ছয় মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তার ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পিআইও, একজন ইউপি চেয়ারম্যান ও তিনজন ওসি এলএসডিসহ ছয়জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের ঠাকুরগাঁও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামানের আদালতে উপস্থিত করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তারা হলেনÑ ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা সাহাবুদ্দিন, সদর উপজেলার গড়েয়া খাদ্য গুদাম কর্মকর্তা মাইদুল ইসলাম, সদর উপজেলার শিবগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-পিআইও গোলাম কিবরিয়া (বর্তমানে পঞ্চগড়ে কর্মরত) ও সদর উপজেলার ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত