সড়ক আইন পুনর্বিবেচনা চান আবুল মকসুদ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১২:৩৫ এএম

সড়ক পরিবহন আইন পুনর্বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেছেন গবেষক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেছেন, ‘ছাত্র আন্দোলনের সময় হুট করে আইনটি করা হয়। এতে পরিবহনশ্রমিকদের হেয় করা হয়েছে। আইনটি পুনর্বিবেচনা করা দরকার।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত ‘সড়ক পরিবহন আইন এবং সড়কে শৃঙ্খলা, যাত্রীদের নিরাপত্তা ও শ্রমিকের সুরক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় আবুল মকসুদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছে পরিবহন খাত। এ জন্য এ খাতকে বাঁচাতে আইনের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করা জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত