সিলেটের তামাবিল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা এক ট্রাক পেঁয়াজসহ দুজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকেলে র্যাব-৯ এর একটি দল সিলেট শহরতলির বটেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের আবদুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর গোয়ালিয়ার আরমান আলীর ছেলে মিরাজ আলী।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান জানান, ওই ট্রাকে ২ হাজার ২৪০ কেজি পেঁয়াজ রয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারায় পেঁয়াজসহ দুজনকে আটক করা হয়েছে।
