শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

রাঙ্গামাটির কাউখালীতে যুবকের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কমলমতির পোয়াপাড়া আদর্শগ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুট্টু মিয়া (৩৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুট্টু মিয়া ওই গ্রামেরই বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

কমলমতি ইউপি সদস্য রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার সকালে ওই ছাত্রী প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল। এ সময় ভুট্টু মিয়ার সঙ্গে রাস্তায় দেখা হয় তার। মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ভুট্টু মিয়া তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক ব্যক্তি ঘটনাটি দেখে আমাকে ফোন করে জানায়। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে ভুট্টুকে আটক করে পুলিশে সোপর্দ করি। কাউখালী থানার ওসি মোহাম্মদ শফি উল্লাহ জানান, প্রাথমিক অভিযোগে ভুট্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত