ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা

২৯-৩০ নভেম্বর যশোরে সম্মেলন সফলের আহ্বান

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির বর্ধিত সভা গতকাল শুক্রবার দিনব্যাপী যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২৯-৩০ নভেম্বর যশোরে অনুষ্ঠেয় মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির কেন্দ্রীয় সম্মেলন সফল করার সিদ্ধান্ত হয়। সভায় খুলনা বিভাগের সব জেলার ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের সাবেক চেয়ারম্যান কমরেড অনিল বিশ্বাস।

উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস।

সভায় কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, জনগণের বিকল্প শক্তির মহা উত্থান ঘটাতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত