নকলে সহায়তা করায় ৭ শিক্ষক বহিষ্কার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:৫১ পিএম

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দুই শিক্ষার্থীকে নকল করতে সহায়তা করায় সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ওই দুই শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষকরা হলেন ইটাপোতা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ভব রঞ্জন বর্মা, চর কুলাঘাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মরিয়ম বেগম, হারটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রহমত আলী, নেছারিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, বলিরাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদা বেগম, বেড়পাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাসির উদ্দিন ও আবু হানিফ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়ের নেতৃত্বে বিশেষ টিম হলে অভিযান চালিয়ে তাদের বহিষ্কার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত