কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপককে লাঞ্ছিত ও তার কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনাবাদে কারখানার ব্যবস্থাপকের কক্ষে এ ঘটনা ঘটে। কারখানার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ওই কারখানায় শ্রমিক অসন্তোষের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।
×
