অপহরণকারী আটক

দুবলার চর থেকে ১০ শিশুশ্রমিক উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১১:০২ পিএম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরপারের সুন্দরবনের দুবলার চর থেকে এক অপহরণকারীকে আটক ও অপহৃত ১০ শিশুশ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। গত শুক্রবার রাত ১২টার দিকে দুবলার মাঝেরকেল্লা চর থেকে কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ জানান, আটক অপহরণকারীর নাম  নুরুল হক ওরফে লেদু মিয়া। তিনি এসব শিশুকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে চরে নিয়ে আটকে রেখে শিশুশ্রমে বাধ্য করছিল। উদ্ধার শিশুরা হলো কিশোরগঞ্জের রেণু মিয়া, মানিক হোসেন, মো. আক্তার, চাঁদপুরের হৃদয়, ময়মনসিংহোর টুটুল মিয়া, রিমন, হবিগঞ্জের মনির হোসেন, নোয়াখালীর আল আমিন, চট্টগ্রামের আমির হোসেন, আরিফ ও কুষ্টিয়ার পারভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত