বই কিনলে বিভিন্ন আকারের পেঁয়াজ ফ্রি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম বইয়ের সঙ্গে বিভিন্ন আকারের পেঁয়াজ ফ্রি দিচ্ছেন। 

ফেসবুকে বই বিক্রি করে আসা সাজ্জাদের তার এ উদ্যোগক পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ বলে জানান। 

সাজ্জাদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ভোলগা থেকে গঙ্গা, দাম ২০০ টাকা মাত্র। সাথে বড় একটা পেঁয়াজ ফ্রি.. পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মিশোপার পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমরা প্রতি বইয়ের সাথে একটা করে পেঁয়াজ ফ্রি দিবো।'

তিনি বলেন, চলতি সময়ে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ছে। প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও এই পেঁয়াজের জন্য মারামারি করতে হচ্ছে।

তিনি বলেন, এমন দুর্দিনে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসায়ীক স্বার্থ আদায় করতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন। তার প্রতিবাদ হিসেবে আমি এ প্রতিবাদী কার্যক্রম শুরু করেছি।

কতদিন এই কার্যক্রম চলবে এমন প্রশ্নে তিনি বলেন, 'পেঁয়াজের বাজার স্থিতিশীল হওয়া এবং পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীক রাজনীতি বন্ধ না করা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি চালবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত