নীলফামারীতে আসাদুজ্জামান নূর

কর ফাঁকি দেওয়া অধর্মের কাজ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৪ পিএম

কর ফাঁকি দেওয়াকে অধর্মের কাজ বলে মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘যারা কর ফাঁকি দেন, তারা দেশ ও জাতির শত্রু। করের সঙ্গে দেশের উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে। কর না দিলে দেশের উন্নয়ন হবে না।’ গতকাল রবিবার দুপুরে নীলফামারী পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘কর দেওয়ার ক্ষেত্রে আমাদের ভীতি কাজ করে। আবার অনেকেই মনে করেন, নিজে আয় করে সরকারকে দেব কেন। আমরা সরকারের কাছ থেকে স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাটসহ যেসব সুবিধা নিচ্ছি, কর না দিলে সরকার এসব ব্যয় কীভাবে বহন করবে।’

রংপুর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মারুফ জামান কোয়েল, নীলফামারী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আইনজীবী অসিত কুমার ধর, জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ করদাতা শাহ মোহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত