চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৪তম জন্মদিন আজ সোমবার। দিবসটি উদযাপনে শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ জানান, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার বেলা পৌনে ১১টায় চবি শহীদ মিনার-বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রা বের করা হবে। এরপর জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন ও উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে করণীয়’ শীর্ষক আলোচনা সভা হবে।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
