রাজনৈতিক চর্চা করতে গিয়ে আমরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ভুলে যাই বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেছেন, ‘বাংলাদেশ যারা নির্মাণ করেছেন, তাদের বিষয়ে আমরা কতটুকু খেয়াল রেখেছি? দলগুলো এখন মওলানা ভাসানীকে চিন্তার মধ্যেই আনছে না, এটা দুঃখজনক।’
গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মেনন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে জিয়াউর রহমানের নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। তখন ভাসানী পিজি হাসপাতালে শুয়ে হুংকার দিয়েছিলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই।’ মেনন বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। ৫০ বছর চলে গেলেও স্বাধীনতার ঘোষণাÑ মানবতাবোধ, সমতা ও অধিকার আমরা দেখতে পারছি না।
ধনী-গরিব বৈষম্য আজ চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে।’
