রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গতকাল সোমবার বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির উপকরণসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো আবু ইউসুফ (৩৫), মতিয়ার রহমান (৫২), আলমগীর (১৯) ও মিজানুর রহমান (৩৮)। র্যাবের দাবিÑ জাল সরকারি স্ট্যাম্প তৈরি ও বিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল তারা। পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল দেশ রূপান্তরকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ১৩১ ফকিরাপুল ডিআইটি এক্সটেনশন রোড রিফাতুল ম্যানশনের ষষ্ঠ তলায় ওয়াল্ডল ভিশন প্রোডাকশন নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ১ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার ২৫০টি জাল স্ট্যাম্প, নগদ ২৫ হাজার ৩০০ টাকা, ৮টি মোবাইল ফোনসেট ও একটি কম্পিউটার সেট উদ্ধার করা হয়।
×
